ভুল করে অন্যের বিকাশ নাম্বারে টাকা চলে গেছে কি করবেন ?

 

আমি একজনের নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলাম কিন্তু ভুল করে 40 হাজার টাকার মত আমি অন্য একটি নাম্বারে পাঠিয়ে দিয়েছি | এখন আমি বুঝতে পারছি না যে কিভাবে সেই টাকাটা ফেরত পাবো কেউ কি আমাকে একটু সাহায্য করতে পারেন | আসলে বুঝতেই পারছেন তাকে অনেক গুলো | 

উত্তর ঃ

আমাদেরকে আপনার মূল্যবান প্রশ্নটি দেওয়ার জন্য ধন্যবাদ আমরা এ বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব এবং কিভাবে আপনি টাকাটা ফেরত পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মনোযোগ সহকারে পড়বেন  ।


আর যারা আমার এই লেখাটি পড়ছেন তাদের জন্যও এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা এবং এই কথাটি মনোযোগ সহকারে অর্থাৎ এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে পড়ুন এবং যদি আমাদের টিউটোরিয়াল আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি সুন্দর কমেন্ট করবেন ।

 যদি আপনাদের কোন বিষয়ে জানার আগ্রহ থাকে সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন ।


আমরা বিকাশ নাম্বারে প্রায় সকলেই টাকা আদান প্রদান করে থাকে কিন্তু হঠাৎ করেই কোন এক নাম্বারে ভুল করে আমরা টাকাটা দিয়ে ফেলি  । কিন্তু আমরা যখন টাকা দিয়ে ফেলি তখন তাদের ক্যামেরা ফোন দেই । যে  , ভাই আপনার কাছে আমার দশ হাজার টাকা বিকাশ নাম্বারে ভুল করে চলে গেছে দয়া করে আমার টাকাটা ফেরত দিয়ে ধরনের নানান কথা বলি কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদের কাছ থেকে টাকাটা পাইনা ।


আসলে এমন কয়জন ব্যক্তি রয়েছে যারা এতগুলো টাকা হাতে পাওয়ার পর আপনাকে ফেরত দেবে কিন্তু এটা যে ফেরত পাওয়া সম্ভব না এমন কোন কথা নয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই টাকাটা ফেরত পাবেন ।

অনেকেই মনে করে যে আমার এতগুলো টাকা চলে গেছে সেই টাকা আমি কিভাবে ফেরত পাব এটা কি সম্ভব ।  তাদের উদ্দেশ্যে আমি এটাই বলব যে হ্যাঁ এটা সম্ভব বর্তমানে বিকাশ কর্তৃপক্ষ এই অপশনটি চালু করেছে তার ব্যবহারকারীদের জন্য ।


ভুল করে টাকা চলে গেলে কিভাবে ফেরত পাওয়া যায় ঃ


উপরে আমরা বেসিক আলোচনা করেছি এবং আমরা এখন দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা টাকাটা ফেরত পেতে পারেন এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনি অবশ্যই টাকা ফেরত পাবেন ।


আপনি যদি ভুল করে বিকাশে টাকা পাঠিয়েছেন এবং সেই টাকা যদি ফেরত পেতে চান তাহলে আপনাকে যে নাম্বারে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারে ফোন দেয়া যাবে না ।


কারণ আপনি যদি টাকা দিয়ে তাকে দিয়েছেন এই কথাটি বলে দেন তাহলে সে যদি টাকা বিকাশ থেকে তুলে ফেলে তাহলে কোনো সম্ভাবনা নেই যে আপনি সেই টাকাটা ফেরত পাবেন । তাই আপনাকে বলছি আপনি তাকে ফোন দেবেন না ।

তারপর আপনি যাকে টাকা সেন্ড করেছেন সেই নাম্বার এর সাথে দেখবেন একটি ট্রানজেকশন আইডি রয়েছে অর্থাৎ ট্রানজেকশন নামে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনি খাতায় নোট করুন ।


তারপর আপনি সেই ট্রানজেকশন আইডি নিয়ে থানায় চলে যান এবং থানায় একটি জিডি করুন ।


থানায় জিডি করার কারণ হলো যেহেতু আপনি অনেকগুলো টাকা তাদেরকে দিয়ে দিয়েছেন এবং সেই টাকা ফেরত পেতে যাচ্ছেন তাই ইতিহাস কর্তৃপক্ষ এই অপশনটি চালু করেছে আপনাকে থানায় জিডি করতে হবে যদি আপনি থানায় না গিয়ে যদি না করেন তাহলে আপনি টাকাটা ফেরত পাবেন না ।


তারপর জিডি করার সময় তারা আপনাকে একটি জিডি করার একটি কাগজ দিবে এই কাগজটি নিয়ে আপনি বিকাশ কর্তৃপক্ষের অফিসে চলে যান এবং সেই কাগজ তাদেরকে দিয়ে দিন ।

সেই কাগজ অনুযায়ী তারা সেই নাম্বারে ওঠার আপনি যাকে টাকা পাঠিয়েছেন বিকাশে ভুল করে সেই নাম্বারে বিকাশ কর্তৃপক্ষ আপনি যাকে টাকাটা ভুল করে পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করবে এবং সে যদি টাকা দিতে অস্বীকার করে তাহলে আইনত ব্যবস্থা নেয়া হবে এবং তার থেকে আপনার টাকাটি উদ্ধার করে দিবে ।

আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন ।


Post a Comment (0)
Previous Post Next Post